আমার দেশ

পুরনো ওয়েবসাইট থেকে পুনরুদ্ধার করা লেখা। ছবি ও কিছু অংশ শীঘ্রই যুক্ত হবে।

আমার দেশ

রাহুল পুরকায়স্থ

মন খারাপের কবিতা

না-খাওয়া রুটি আমার মাথার মধ্যে ঘোরে!

 

তোমরা যারা পরিযায়ী

              যারা মাইল মাইল

                        হেঁটে চলেছো দেশ গাঁওয়ের দিকে

কোলে শিশু, বুকে ভয়, পেটে খিদে

                        আর চোখ খুঁজছে মানুষ

 

কারা তোমাদের কাজ কেড়ে নিয়েছে

                  ভাত কেড়ে নিয়েছে

        ছাই উড়িয়েছে ভাতের থালায়

কারা ছবি তুলছে তোমার

        কথা ধরে রাখছে ক্যামেরায়

আর কারাই বা তোমাদের দিকে

                       বাড়িয়ে দিয়েছে হাত

হাতে হাতে জলপাত্র

             হাতে হাতে আধপোড়া রুটি

তোমরা খুঁজছ মানুষ

          ক্ষেতে খামারে, রেললাইনের ধারে

                              জাতীয় সড়কে

 

পায়ে হাঁটা পথ আজ

            বহুদূর ছড়িয়ে পড়েছে

হয়তো বা ভয়ের সীমানা ঘেঁষে

                ঝলসে উঠছে ত্রিকাল প্লাবন

                                ‘বেঁচে থাকা’

 

আমার কবিতা যাকে কোনোদিন ছুঁতে পারবে না।

 

শিল্পী চন্দন মিশ্রের অভিব্যক্তি

মন খারাপের ছবি

আমার দেশ

রাহুল পুরকায়স্থ

মন খারাপের কবিতা

ছবি–চন্দন মিশ্র

না-খাওয়া রুটি আমার মাথার মধ্যে ঘোরে!

 

তোমরা যারা পরিযায়ী

              যারা মাইল মাইল

                        হেঁটে চলেছো দেশ গাঁওয়ের দিকে

কোলে শিশু, বুকে ভয়, পেটে খিদে

                        আর চোখ খুঁজছে মানুষ

 

কারা তোমাদের কাজ কেড়ে নিয়েছে

                  ভাত কেড়ে নিয়েছে

        ছাই উড়িয়েছে ভাতের থালায়

কারা ছবি তুলছে তোমার

        কথা ধরে রাখছে ক্যামেরায়

আর কারাই বা তোমাদের দিকে

                       বাড়িয়ে দিয়েছে হাত

হাতে হাতে জলপাত্র

             হাতে হাতে আধপোড়া রুটি

তোমরা খুঁজছ মানুষ

          ক্ষেতে খামারে, রেললাইনের ধারে

                              জাতীয় সড়কে

 

পায়ে হাঁটা পথ আজ

            বহুদূর ছড়িয়ে পড়েছে

হয়তো বা ভয়ের সীমানা ঘেঁষে

                ঝলসে উঠছে ত্রিকাল প্লাবন

                                ‘বেঁচে থাকা’

 

আমার কবিতা যাকে কোনোদিন ছুঁতে পারবে না।

 

মন্তব্য করুন