প্রিয়ব্রত দত্ত 

দহনবেলার গান 

তোর শরীরের আনাচকানাচ 

গভীর গিরিখাত! 

উন্মাদ আমি হারিয়ে যাই 

তীব্র হাহাকার… 

এক মুহূর্তে ঝলসে ওঠে 

দহনবেলার গান! 

তীব্র খরা, টুকরো মেঘ

বিষম অন্ধকার। 

রুক্ষ মরু, বালিয়াড়ি 

কামুক শরীর শুষ্ক! 

তোর শরীর ছিঁড়ে নামা এবার

উথাল-পাথাল বৃষ্টি।