কবিতার ভিতরে একটি ক্লিশে যান
এখন হাউই চলে,ট্রেন চলে,প্লেন চলে,আর
বেপরোয়া যুবকের চলে রোড কাঁপানো থান্ডার
চলুক।চলাই শ্রেয়।আবার নতুন করে গুহায়
ঢোকার তেমন কোনও যুক্তি কিম্বা প্রয়োজন নাই,
তবু কোনও এক সন্ধ্যা—যখন পরিরা ফুচকা খেতে আসে
কফি খেতে আসে,কিম্বা ঢুলতে থাকে বারে ব’সে ব’সে
তখন পাঁচমাথা মোড়ে যদি জুড়িগাড়িই নামায়
কিম্বা পুষ্পরথ,ঘোড়া,পাল্কি নামিয়ে তাক লাগায়
তখন পুরানো যান[wow!] চোখে ধাঁধাঁ লাগাবেই
তখন প্লেনের জানলা খুলে তাকাবেই,তাকাবেই
শুধু ব্যবহারটি আশু, এবং মোক্ষম হওয়া চাই
বস্তু, শরীর নশ্বর; আত্মা,প্রয়োগের মৃত্যু নাই
Basket