ঈশিতা দে সরকার
লঞ্চঘাট; ঢাকা
পোয়াতি ট্রাংকের স্মৃতি; তোবড়ানো গালের মেঠোপথ কখনো ঘুমে;
কখনো পায়চারি করছে ইতিহাস বইয়ের ওপর।
ঢেউ সরিয়ে বুড়িগঙ্গার লজ্জা ভাঙছে লঞ্চ।
কেবিনের রেলিঙে ঝুলে আছে রাসেলের সাইকেল;
লালফিতে ভাঙা আয়না রঙ ভোর।
আড়ালে একটা পেন্সিলের নখ -দাঁত…
মাটি থেকে দু’টুকরো উনুনের ছাপ তুলেছি।
বিক্রমপুরের মাটিতে রেখে এসেছি বুক উপুড় প্রশ্বাস –
প্রতি প্রশ্বাস পতাকা গান।
কিংবা খুঁদকুড়ো হয়ে জমছে বরিশাল নদীয়া বিক্রমপুরের খুঁটে।
ওদিকে বুড়িগঙ্গা কীর্তনখোলার মাছেরা হাসে;
এতগুলো মানুষ একটা পেন্সিল চুরি করতে পারল না!