পলাশ গোস্বামী
করুণাঘন: বন্ধন

সুজাতার মতো মেঘ, নাছোড়, বিকেলে ছায়া ফ্যালে;
বাঁধানো মাটির ধারি নিচু জানালা গল্পে মাতোয়ারা।
করুণার এই ছায়া-আলো মনে হয় পায়েসের বাটি হাতে
চাইছে সঞ্জীবনী মন্ত্র; গৃহস্থবায়না ছেড়ে দিয়ে
বাতাস লাবণ্যময়, তবু, সুজাতার মতো মেঘ,
মৃত স্নেহে আগলে রাখে মোহ মায়া বাঁধনের ছল…