অঞ্জন দাস
অপদস্থ গদ্য

চিঠির উজ্জ্বল ত্বকে মেঘেরা নকশাল হলে
তুমি রোজ অপদস্থ গদ্যে মাপো নদী গভীরতা
টেবিলের তীব্র তরবারি
হত্যাকারী কুসুম গন্ধ গাঁথো বাতাস পরিধি
দুরস্হ পাখিরা জানে যুবাজলাশয়, চৈত্র অবেলা
নিরাপদ গান খুলে দেখো আমার সীমানা
আমার জানালা চায় না আলো
ভেসে যাও ডুবন্ত নাবিক
বিভাগীয় পরামর্শে রাত থেমে গেলে
ফুলের দর্শন নামো প্রত্যেক বোঁটায় চৈত্র চিঠি
তুমি ও আমার প্রিয় রং