প্রবণ পালন চট্টোপাধ্যায়
অর্থহীন
বহু শব্দ ভেঙে ভেঙে বছর গড়িয়ে গেল
শব্দেরা কথা হয়ে উঠলো না।
মনগড়া নির্ঘন্ট দেওয়ালে রয়ে গেল
সমস্ত তালিকা অপ্রস্তুত রইল
পুরাতন বৎসরের দিনলিপি হয়ে।
ওরা একান্তে ভালবাসা নিয়েছে,
প্রাসাদ তোরণের চাবি নিয়েছে,
ছোট ছোট স্পন্দনে
আলুলায়িত তরঙ্গের ইশারা দিয়েছে —
তবু ওরা কথা হয়ে উঠলো না ।
শুধু মিছিলে হেঁটে চলেছে।