যতদূর দেখা যায় সবুজের ঘেরাটোপ। বোরো ধানের কচি কচি চারা
নরম ও স্নিগ্ধ রোদের আলিঙ্গন। পূবালী বাতাসের দোসর
মায়ার আদলে ছায়া ছায়া খেলা
জিগার গাছের নরম কচি ডালে
সবুজ প্রত্যয়ের কথা বলা
আমি চুপ করে থাকি। শুকনো বাঁশের পাতায় ভামের পদধ্বনি শুনি
ঝুঁকে থাকা কলাবাগানে কি মিষ্টি রোদ
আমার সোনালি দুপুর। নূপুর পায়ে-
একা একা হেঁটে চলে
সবুজ এই আলাপথে। মায়া দেশে