যশোধরা রায়চৌধুরী
পথ
একদিন পথ বের হয়ে আসে।
মন খারাপের মধ্যে দিয়ে কেটে এসেছে সে
অসংখ্য জ্বলন্ত টায়ারের বাষ্প ঘেঁটে এসেছে সে।
কটু কথার ভেতর দিয়ে সাঁতার কেটেছে
হাত পা জমানো ঠান্ডা বিষাদের মধ্যে দিয়ে বের করেছে
সরু সুঁড়িপথ।
সে আমার কাছে এসেছে।
পথ। এসে, বলেছে, আমার সঙ্গে চলো।
চললাম আমি।
অথবা আমিই তাকে এনেছি । কেননা আমিই
এতদিন , কেবল তাকেই ,
খুঁজছিলাম।
ভাল করে খুঁজতে হয়।
আর বাকিটা,
সাঁতার
কষ্ট
কটুকথা
ধোঁয়া…