অক্ষমালী
দেখা
যা কিছু মনের কথা বলা যাক এবার,
যা কিছু দেখা এসো লিখে রাখি।
যেখানে যা কিছু ঘটে সব শর্ত নির্ভর,
বিনা সমীকরণে তথাগতও আসে না।
তোমার ঠোঁটের তিল বা কলমির ফুল
কোনোটাই সূত্র ছাড়া ফোটে না ,
প্রতিটা জেব্রার দাগে বৃত্তান্ত জানা যায়,
মাটির রঙ চেনায় সব ফসলের ঠিকানা।
এসো বলে ফেলি বাকি সব নাম
নামেও যে ফুটে ওঠে জন্মদাগের নিশানা।