উৎপল বন্দ্যোপাধ্যায়
পাতাফুটকি

পাতাফুটকি পাখিটির মতো নীচু ঝোপে থাকি
পাশে দিঘিজলে বিছানো বর্ণমালা
কবিতা হওয়ার আগেই ছিঁড়ে খায় হিংস্র করোটিয়া
শরতে কুচক্কুরে মেঘেরও অভাব নেই
তুই ভিজতে গেলেই রোদ উঠবে
দোয়েল তুই মগডালেই থাক
সামনে গ্রীষ্মে শুনব তোর সুরের মূর্ছনা