অর্ণব চট্টোপাধ্যায়
স্থির হয়ে এলো
প্রদোষকালীন হাওয়া…
এলিয়ে রয়েছে নক্ষত্রগাছ
শাখা থেকে
অশ্রু-লিপি উড়ে গেল
ছিন্ন কোনও কুসুমের পাখি
ঘাসে ঘাসে রোদের অবশেষটুকু পান করে
প্রেরণার মতো এক নদী…
জলে জলে দাগ দেয় ঘরমুখো মগ্নপ্রায় হাঁস…
হরিতকী বন ঘেঁসে মাছেদের বেজে ওঠা ঘর
স্রোত লেগে স্থির হয়ে এলো!
ফিকে পথ…
কিছু কিছু
ক্ষীণ পাতা
ঝরে যায় !