সঞ্জয় গুহ ঠাকুরতা

যাপন

এপারে নিঝুম লেগে আছে।

প্রতি উত্তরের অবাক প্রত্যাশায়

কিছু না  তবুও আলো বসে থাকে

কোনো বিমুর্ত  অন্ধকারের আশায়।

আনন্দ বা এই যে সব সুখযাপন

অন্তর নিহিত বা অন্তর্নিহিত তার মাঝে দাড়িয়ে আছে ছায়া।

একটা সুখনিদ্রা বা নিদ্রাবিহিন তুমির গায়ে লেগে আছে রাত,

বিছানা আর বালিশ, বালিশের গায়ে ভোর,

ভোরের গায়ে আলো।।

আর আলো মানেই চোখ।।

চোখ মানেই প্রতারিত বা প্রত্যাশিত দৃষ্টি।

তবুও নিশিজাগে, জাগে ঘুম

অন্ধ আকারে জীবনের উদযাপন।