সুমন মল্লিক

গুলবদন

সময় থেমে আছে সন্ধ্যা দিলখুশ

বৃষ্টি কী ছোড় স্বেছা  ভুল

মোমের আলো ছিড়ে মায়াবী যাদুভ্রমি

রক্তে খেলা করে জংলি ফুল

সিঁড়ি থেকে ছাদঘরে দীর্ঘ অপেক্ষা

ছিল না প্রস্তুতি ছিল প্রত্যয়

বন্ধ চোখ বেয়ে বুকের গুলঞ্চে ফাগ

তবুও উদ্বেগ উগ্র ভয়

সিলিঙে ক্লান্তিহ্রদ বালিশে তৃপ্তিকোমা

নরম পাপড়ির স্পর্শ পাই

দুচোখে গুলজার শরীরে উল্কা

ইলাহি দাবানলে ডুবতে চাই

দুফালি চাঁদের মাঝে অন্ধ শিল্পী হই

লালন গালিব হই

দু’হাতে মুগ্ধতা ঢালো বুকে বন্য প্রজাপতি

মনের গহিনে আবেগ কই

কেন যে এত বেশি মৌনমল্লার

কেন যে মর্মর তোমার মন

ফকির হতে হতে দিওয়ানা বনে গেছি

সেটাই বুঝলে না গুলবদন