সংস্কৃতি বন্দোপাধ্যায়

মরমিয়া

রাত্রি গাঢ় হলে
নিকটে এসো,
করতলে তুলে রাখো মেঘ।
গুলমোহরের শিকড় থেকে
একাকী লেগে আছে
সুগন্ধী চাঁদ…

আরও নিঃসীম
আরও গেঁথে গেঁথে চলো

শরীর জাগাতে গিয়ে
আকাশ হয়ে উঠছি,
ঘর পেরোচ্ছে
জোছনার অবসাদ…