তন্ময় বিশ্বাস

মৃতনদী

মাথার উপর পা দিয়ে বসে

আছে উৎসব। রং ঝরে

গেছে ইছামতী নদীর।

ইমারত গড়ার কাজে ব‍্যবহৃত

কিছু টুকরো লোহা-পেরেক

পড়ে আছে, কার্নিশ জুড়ে।

কার্নিভালে এসেছে লাল অসুখ

বোতল বন্দি শাক-সবজি

মৃতেরা ফিরবে-আলপথ ধরে।