কথা
এক দশক পার হয়ে গেল কবিতা আশ্রমের।দশম বর্ষের এটিই শেষ সংখ্যা। প্রথম প্রথম অনিয়মিত স্বপ্ন দেখেছি আমরা ।বঞ্চনার কোনও কষ্টকেই আমরা নোংরামির দিকে নিয়ে যাইনি ।সহ্যশক্তি বাড়িয়েছি কেবল । যোগ্য এবং সংবেদনশীল বন্ধু খুঁজেছি ।শেষ তিন বছরে আমরা নিজেদেরকে বিস্তৃত করেছি অনেক । বাংলা কবিতায় কবিতা আশ্রমকে অগ্রাহ্য করে না এখন কেউই ।ফলে দায়িত্ব বেড়েছে । নতুন বছরে আমরা আরও নিখুঁত হয়ে উঠব, এই শপথ নিয়েছি প্রত্যকে। আরও নতুন নতুন কবি সাহিত্যিককে জায়গা দেব। ভোগবাদী সমাজের সমর্থনে রচিত সাহিত্য আমরা বর্জন করি। আমরা বসত করি অধিকাংশ জীবন থেকে উঠে আসা সাহিত্যে । পাশে থাকুন ।