বিপ্লব ভূঞ্যা

ডুবপথে পথ

আবার ও ঢেলে সাজা তো মা বাটা চাঁদের টিপ

প্রতিটি পৃষ্ঠা জুড়ে রাই কিশোরী

আরও একবার ঢেলে সাজাও মা

ঘোষপাড়ায় যাই

কোন পথে ডুবে যায় ননি গল্পের ছোঁড়া

কত যুগ কেঁদেছো মেয়ে

তোমার পটুয়ার কাছে যাব

চোখ ছোঁব, জল পাতা যমুনা কলসি

আর তোমার মাটি

ও মেয়ে আরও এক যুগ

আমাকে শেখাও কিভাবে কাঁদছ তুমি