তাপস দাস

গাছ 

 

মাঝে মাঝেই বাবা আমাকে গাছ চেনাতে থাকেন

জ্ঞানের পর্দা ছিঁড়ে ফেলি, গল্পের পর্দা পরে এগোতে থাকি

মনে হয় গাছের ভেতরেই ছিলাম,  আবার যাচ্ছি

বাবার কথাগুলো মন্ত্রের মতো টেনে নিচ্ছে গাছের বুকে…

 

কত অক্ষম আমরা, চমক হই গাছ হই না

একটা আঙুল কেটে কোথাও পুতে রাখলেও

মানুষ হয় না

আরেকটা…

কাটিং ও কলম থেকেও বিপ্লবী  জন্মায় না…

 

মনে হয়, শব্দকে স্ক্যান করছে  গাছ

এই যে পাখির শব্দ ডাবিং হচ্ছে গাছে,

দ্যাখো এরা ভবিষ্যত বলছে, সাধক নই ক্যানার নেই

নীতিবাক্য বুঝতে পারছি না

গাছের বুকে বসেও তাকিয়ে আছি

ফুলের দিকে, ফলের দিকে।