তাপস ওঝা

আমার ব্যর্থ অনুবাদ

 

বিচ্ছুরণেও নিরপেক্ষ থাকতে পারো না

এ কী লীলা তব !

ঘুমের মধ্যেও তোমার মহিমার স্বপ্ন

দেখবে না কেও

যেমন প্রাচীন তুমি

যতটা উদগ্র

ততটা তেমন যেমন আগেও ছিলে !

 

কেন জ্যোৎস্নায় ঝলসে ওঠে না

তোমার মনন !

 

আমার সমস্ত অনুবাদ ব্যর্থ হয়ে যায় ।