ঈশিতা মাঝি

এক বিকেলের গল্প

 

কেন সন্দেহ দৃষ্টি রাখো চোখে ,

কেন প্রমাণ খোঁজার মিথ্যে চেষ্টা করো?

 

মেয়েমানুষ কতকিছু লোকাতে জানে, জানো।

 

আমিও তেমনি চেপে গেছি বেমালুম

যেটুকু সত্যি ঘটে গেছে যুদ্ধে,

জন্ম নিয়েছে শিশু গাছ।

 

এটুকু আমার একান্ত অধিকার

তাই আজ বিকেলে তোমাকে এখবর দিতেই গেছিলাম।

“যদি এবার এক হওয়া যায় , গাছের জন্য বাগান…”

বলা হয়ে ওঠেনি জানো ,

তোমার মতন কবিতা পাগল অকাল শ্রাবণ ধূলো ঝড়,

মায়া চোখ আলগোছে আদর

আর হরি-দার কাটিং চায়ে

তোমার নতুন লেখা কবিতাদের তুফান।

বলতে গিয়েও গিলে নিয়েছি বারবার,

“বাকি পথটা একসাথে যদি চলা যায়…

ভেবে দেখা যায় নাকি একবার।”