অলোকরঞ্জন দাশগুপ্ত

আরোগ্য তো প্রকল্প নয়

 

যুগসংহিতার এই মিলনমেলায় এবারেও

আমি আমন্ত্রিত ছিলাম বলে এদের প্রত্যেকটি

অনুষ্ঠানে মহানন্দে যোগ দিয়েছি – এমন সময়

অতর্কিতে যেই শুনলাম আমার এই শুশ্রূষা

কোনও প্রকল্পের অন্তর্লীন, সুকৃত্রিম লিলিপুলের

মধ্যিখানে সদ্যোজাত একটি শিশুর দিকে দু-হাত

বাড়াতেই তাকে ছোঁয়া দূরের কথা,

স্থবির প্রযোজকের আশীর্বাদে তখন

থেকে তিন পা আমি হাঁটতে পারি না।