রাজেশ্বরী ষড়ংগী
মৌন ভ্রমণে যাব

যেন এই বোধের কাছে ক্ষত রেখে ফিরে আসি অরণ্য বাহারে
পাখায় পাখায় ওড়ে বালিহাঁস,
জল উড়ে যায় স্নেহলতা থেকে
জেগে ওঠে গুল্মজ্যোৎস্না।
কতোখানি ঘুম নিয়ে লুকাবে শরীর
ঝরে পড়ে বিষাদ বাকল।

হাওয়া এসে দেখে আর ফিরে যায় বসন্ত বনে
না হয় একদিন মৌন ভ্রমণে যাব-

সমস্ত কথা থাক দেহের গোপনে