স্নেহাশিস মুখোপাধ্যায়

ক্ষুধাবৃক্ষ

 

মেঘমনা দিন

বৃষ্টি অপেক্ষায় থাকি।

বর্ষা এলেই চঞ্চল হয়ে ওঠে

গৃহস্থ জীবন ও প্রাচীন উদ্ভিদ।

সবুজ স্বপ্নগুলি আবার মাথা তুলে দাঁড়ায়।

 

দূরে দাঁড়িয়ে দেখি

মনখারাপের টেরাকোটা অক্ষরে

কাদামাখা চাঁদের আলোয়

একাকী যুবক পুঁতে যাচ্ছে

সাত পুরুষের ক্ষুদাবৃক্ষ

আর ভুল সর্বহারা সময়ের বিকল্প সভ্যতা।