মহম্মদ সামিম

বিনাশ

 

পাতার সবুজ তুলে রেখেছে অভিমান
সোহাগের নূপুর যেন জলকণার মুক্তো
বৃষ্টি শেষের স্তব্ধতা, গাঢ় চুম্বনের মায়া
অস্থিরতায় গ্রহণ লাগে নিঝুম চোখে

বুঝেছি, স্নান আসলে মনকেমনের উপশম
ধীরে ধীরে গড়িয়ে পড়ে বিষাদ-দীর্ণ মেঘ
যতটা জীবন, তৃষ্ণা মেদুর আলোয়
নেমে আসে ধস, বুকের অতল বাঁকে

সরলতা নিয়ে রক্তজবার উপর
মগ্ন কীট, ঋষির মতো বসে
পাপড়ি আঁকড়ে তপস্যা নিষ্ঠ ঘোরে
শুষে নেয় এই সামান্য আয়ুর বুঁদ ..