দীপশিখা পোদ্দার

সুনীল যখন ছিয়াত্তর

 

 

সুনীল যখন ছিয়াত্তর— নীললোহিতের সাতাশ

একটি গাছে দুই ভুবনের অদ্বিতীয় বাতাস

পাচ্ছি আমরা। আমরা মানে যে-যার মতোন

হরেকরকম পদ্য লিখি,

ভাগ করে নিই দিন-যাপনের লজ্জাশরম

ফুটপাতে আর আকাশ ছোঁয়া অট্টালিকায়

আমরা যে-যার প্রেম ঢেলে দিই

মনের মতোন গড্ডালিকায়

দিন ফেরে না, দিন ফেরে না

দিন কি আমার একলা রাতের শরীর !

ঘুম পাড়িয়ে ঘুম পাড়িয়ে বৃষ্টি ছাড়াই ঠান্ডা করি

কিন্তু এমন মেঘ আছে যা এত্তো প্রাচীন

বিশেষকালেও জল হয় না মোটে

ওহ কী কষ্ট যত্রতত্র উপচিয়ে ফুল ফোটে !

শুধু ভরসা জোগায় নীরার চোখের যুগযুগান্ত হাসি

সম্পর্কের ধার নারি না— হৃদয় পেলেই দুদ্দার ভালবাসি

 

 

সুনীল যখন ছিয়াত্তর— নীললোহিতের সাতাশ

বন্ধুর মেয়ে তাকেও কাব্য লিখিয়ে ছাড়ল

দুঃসাহসী বাতাস …