বিধান শীল

সোনালী গুহা

 

 

কোটি কোটি যোনি পেরিয়ে আবিষ্কৃত সোনালী গুহা

তৃণ , গুল্ম , আগাছায় জীর্ণ আদিম রাস্তা

প্রাচীন দেয়ালে অসংখ্য হরফের কারুকাজ

 

সুস্বাদু জল পিপাসু প্রস্তর যুগের বাহক

যাপন প্রণালীতে ছুটে যায় তরল হাওয়া

গতিশীল সভ্যতা কী ভীষণ তৃষ্ণার্ত !

 

একবিংশ শতাব্দী সন্ধান করে নতুন গুহামুখ

ভিসুভিয়াসে স্যাঁতসেঁতে লাভা শুয়ে থাকে আদ্রর্তায়

আলতো স্পর্শ করলে মুহূর্তে জেগে ওঠে আগ্নেয়গিরি ।

 

আমার শরীরে খোদাই করে আগুনের লিপি

অবাধে পুড়ে মরি উৎসমুখে

বারবার স্নান করি অচেনা নদীর জলতলে  ।

 

যজ্ঞের হোম থেকে বেরিয়ে আসে সম্ভাবনা

সূতিকাগারে প্রসব করে কালো কালো অক্ষর

বিপন্ন পৃথিবীর গর্ভে জ্বলে ওঠে  তরল আগুন ।