শান্তনু পাত্র

প্রেমিক

 

 

ঘুম থেকে উঠে তুমি লুকিয়ে ছুঁয়েছ

আমার নরম হাত, অভিমানী ঠোঁট

যেভাবে ভিজেছে মাটি, বৃষ্টির চুম্বনে

অতঃপর ডুবে যাব, অজুহাত ছাড়া।

 

ধীর পায়ে হেঁটে যাবো, নির্মিত রাস্তায়

ভেজা পাখিটির মতো, কেঁপে ওঠা স্বরে

দীর্ঘ গাছের ছায়ায়, নিয়মিত এসো

যে যার নিজের নীড়ে, আয়ু পরিমিত।

 

তুমি তো দেবতা নও, প্রকৃত মানুষ

বিসর্জনে ডুবে যাও, উদাসী প্রেমিক !