সুবীর সরকার
শোকযাত্রার প্রতিবেদন
জাহাজের ডেকে দাঁড়িয়ে ভাসিয়ে দিই হলুদ
গাদাফুল
পান করি গরম কফি।
ঝাঁক ঝাঁক তাঁবু নামছে খেলার মাঠে
দিনদুপুরে হেঁটে যায় ব্রাউন সাহেবের
ঘোড়া
স্তব্ধতা ঝুঁকে পড়ে নিস্তব্ধতার ওপর
‘গোপন করবার মত আমার কিছুই
নেই’
বদলে ফেলছি রিংটোন ও বিছানার
চাদর
দু’দন্ড দাঁড়িয়ে পড়ি চুম্বনদৃশ্যের সামনে
কোথাও দুলে উঠছে সুপুরিবন
তোমার শান্ত দুচোখে সুনামির
সতর্কতা
প্রবল মেঘের ডাক শুনে বিবাহের গানে
মিশে যাই
‘শীতবিকেল মানেই তোমার একটানা উল
বুনে চলা’
হাসির গল্পের কাছে কিভাবে যাই বলো!
এইমাত্র পোড়োবাড়ির দিকে পদযাত্রা শুরু
করলেন ম্যাজিসিয়ান
ডার্কনেস ও চকলেটের কি ভীষণ
সুসম্পর্ক!
দীর্ঘ ভ্রমণের আগে অদ্ভূত সব দৃশ্য
ও
দৃশ্যান্তর।