এলা বসু
বলা বারণ
ঠিক কতদিন ধরে,
শুধু আপনার সঙ্গে
ছায়ার মতন থাকব বলে
যুদ্ধ চালাচ্ছি জানেন ?
কোনো ধারণা আছে আপনার ?
এই অবধি বলে ,
হাতের উল্টো পিঠ দিয়ে
চোখের জল আঁটকে
উঠে দাঁড়াল লহমা ।
শাড়ীর আঁচল সামলে নিয়ে ,
আস্তে আস্তে রাতের জানলার পাশে, শান্ত হয়ে দাঁড়াল।
আসলে আকাশ তখন তার চোখে পড়ছে না আর
তারারা আঁচলে খেলা করবে বলে,
ঝাঁপ দেবার অপেক্ষায়
যদি সে একবারটি …
খোলা পিঠে পাবে কি সেই
আজন্ম অপেক্ষার শিহরণ ?