শুভ্রা রায় দত্ত

ডাক হরকরা

দূরত্বের কাছে তার প্রিয় ক্লান্ত মুখ

ঘুম ভেঙে ঘুমের ভিতর

স্বপ্ন দেখলে ? তাকে ?

এখন প্রভাত কাল,তীক্ষ্ণ চিবুক

বসে আছে, জল ভেবে আষ্টেপৃষ্টে দহন জ্বালাকে

দুই হাতে ছুঁয়ে আছে,যেন রমণীয়

রাতভোর জানু পেতে অঞ্জলি স্তব হয়ে ফোটে

অধিকার বোধ নেই, চিঠিতে লিখিও

তুমি তাকে, সোনামন…ভালো আছি, দূরে, সন্নিকটে