উপাসনা সরকার

বাবা

ওই আলমারিটা খুলিনি বহুদিন

যে মানুষ নেই

অথচ হাতের ছাপ সুস্পষ্ট,

সেই দূরত্ব পার হওয়া কঠিন।

এত নরম ভাঁজে কাপড় নাকি শরীর

কতদিন ছুঁয়ে দেখিনি,

বারো বছরে বড় হতে হতে বুড়ো হয়ে গেছি

নিজেকে বুঝিয়েছি,ভ্যাপসা গন্ধে মাথা ব্যথা হয়

ছাদ হারানোর পর আমরা মিথ্যেবাদী হয়ে যাই।

নিজের মুখোমুখি হতে আর ইচ্ছে করে না!