ভাস্কর সুতার

প্রত্যাশা

তোমাকে ছাড়া আমি বাঁচব না—এই যে, মিথ্যাকে চুবিয়ে চুবিয়ে

জলে যে অন্ধকার নিয়ে এলে, আর সেই গাছকে আমি জানি পিপুল…

সকালে যে বক লাঙলের পিছনে ছিল, তাকেও প্রস্তুতি বলে…

আর মৃত্যুকে বলছ অভিশাপ

ক্ষয়ে যাওয়াকে তুমি, আমার স্থাপনাভাব