বিভাস রায়চৌধুরী

উদয়ের পথে

সন্ধ্যায় তোমাকে দেখি শেষবারের মতন

আর‌ও ঊর্ধ্বে মহাপক্ষী চূড়া থেকে কোথাও নড়েনি

কবিজন্ম ঘুমঘুম নৈশভোজ সারে…

রাতশেষে মহাকায় পাখিটি উধাও !

গড়াচ্ছে একটি ডিম

আর

কুসুম-কুসুম বমি

ধাপে ধাপে নামছে পাহাড়ে…