কনক মণ্ডল
গান কুড়ুনি
তুমি কি গান করনি এ বর্ষার দিনে
দু’হাত রেখে বলনি আয় বৃষ্টি আয়!
বর্ষাতরু ভিজে গেছে কোমল হাতে
পৃথিবী তরুণী মেয়ে খুঁজে ফেরে কাঠ।
আজ সকালের রান্না উদ্বৃত্ত নেই
দ্বিপ্রহর নষ্ট হলে তুমিই যাবে
হাঁড়িতে চাল চড়াতে। রাতের আহার
শেষ হলে মৃদু মৃদু বাতাস বয়।
তুমি গান করবে না এমন বাতাসে?
দু’বাহু রেখে বলবে না – মন্দ মন্দ বহে!