মাসুদার রহমান

চিতা

জঙ্গলে কাঠ আনতে গিয়ে বাঘের থাবায়

নরেশ কাকু মারা গিয়েছিলেন

জঙ্গলের পাশেই শ্মশান। চিতায় শুয়ে রাখা নরেশ কাকুর লাশ

মুখাগ্নি করা হবে, এমন সময়

বাঘ!

নরেশ কাকু হামাগুড়ি দিয়ে চিতার উপরে উঠে বসেছেন

তারপর চিতা থেকে লাফ দিয়ে নেমে জঙ্গলে হারিয়ে গেলেন