রিমি দে

মেঘ 

যদি জবা বলো তবে দুই হাতে মাখব পাগল

ডাল পাতা খুলে রেখে খুঁটে খাব হাড়ের শ্রাবণ

দহনে  হেটেছে মুথা ঘাস মন এক বিকট শরীর

ছেড়া তার ফাটল দিয়েছে  সার সার নদী ও আগল

এই আমি কেটে ফেলি ফালা ফালা গোলাপি  আমিকে

আকন্ঠ জলের নিচে ডুবে ডুবে অদৃশ্য ছড়াই

টুকরো টুকরো হয়ে ধরে ফেলি শীতল নিবিড়

নিজেকে চিনিনি বলে রক্ত ঢালি ফ্যাকাশে মজ্জায়

আগুন হাতের থেকে ধ্বসে যাই নিজের কাটায়

শাদা মাংস খেলব বলে ঢেলে দেই নৃশংস মরণ!