কল্লোল বন্দ্যোপাধ্যায়
স্বপ্ন


আজীবন সাপ আর মই; আজীবন ডুবজল থই

স্বপ্নটি থেমে আছে  গ্রাম্য পথের এক শান্ত বাঁকে-
কুলিপথ, স্নিগ্ধ ঝিঙে মাচা নির্জন বাঁধের পাশে
সামান্য   প্রান্তর  . .
বাবলার কাঁটা ঘেরা ঢেঁড়সের খেতে অবেলায়
জল দিতে যাওয়া
জীবনে কিছু না হওয়ার মতো সুখ কেউ আর
পেতে চায় আজ
যদি পৃথিবী নিছক এক গ্রাম
সে গ্রামে কি জ্যোৎস্না পড়ে না?
তনুশ্রী নদীটি রয়েছে উঠে গেছে তারও ডাকঘর
কেউ চিঠি পাঠায় না আর
তবু ধূসর সবুজ করে দিতে কে তাকে পাঠালো
এই নির্মম গ্রহে …