আম্রপালী
রূপান্তর
জোৎস্না দেখার সময় কই , ঘর তো শুধু আলো জ্বেলে রাখে । ভূতের মতো ফিরছে যারা , নির্বাচিত ছিলো না। মুখ জুড়ে শুধু গাধার মাথা। বলতে ইচ্ছুক কথাগুলো চিরকাল বই থেকে বেরোতে পারেনি । চারিদিকে গমক্ষেত আর স্যাটিরিয়াসিসের রাজত্ব । রেসিপ্রোকালের এবাকাস চুপচাপ ঢুকেছে মাথায় , উকুনের মতো । এভাবেই গোনা শুরু করে স্কোয়ার কিউবের জানালা খুলে পাশের বাড়ির তামাশা খুঁজি । বই এর চারিদিকে খোলা শরীরে নারীর চামড়া ,একটু পরেই কঙ্কালের মিমিক্রি শুরু হবে । সভায় কোনো কবিতা নেই, গল্প নেই । মৃতদেহরা ভালোবাসার কথা বলে না…