কুমারেশ তেওয়ারী

রায়বেঁশে

ঝরে পড়া আলোর নিচে যেই পেতেছি মাথা

শরীর জুড়ে উঠলো ফুটে পদ্মরঙের ফুল

শিরার ভেতর লালন বাজে উঠোন জুড়ে ধুম

নাচের ভেতর বাক পরে নেয় বৈখরি উদ্ভাস

সন্ধ্যেবেলা তারার নাচন ভার্চুয়ালের ঘোড়া

দেখছি সবই গ্লাস-পানিয়ে সহস্রতার অণু

একের সঙ্গে অপরজনাই থাকছে বেঁধে বেঁধে

কাচের গেলাস ঠুনকো বড়ো কখন যে যায় ভেঙে

ঘড়ির ভেতর আরেক ঘড়ি সময় প্রহেলিকা

সৃষ্টিতত্ত্বে আলাপ রাখেন ছিন্নমস্তা কালী

ছুটতে ছুটতে থামছে ঘোড়া খাদের কিনার ঘেঁষে

ঠিক পিছনে ফেরার লড়াই, হাত ধরে রাইবেঁশে?