জয়দেব বাউরী

উপেক্ষাগুচ্ছ

কারা ফিরে চলে গেছে দীর্ঘ-আয়ু অপেক্ষার পর!

দেখেছি প্রখর দিন, ভেতরের আই-হোল থেকে।

অতি সাধারণ, অতি রুখু সুখু সামান্য চেতনা…

সামান্য সামান্য ভেবে  উপেক্ষা করেছি রোজ আর

সেইসব নিঃস্ব চোখ,সেইসব দেহমনি হাড়

বহুদূর ডেকে ডেকে সন্ধ্যা নাম নদী হয়ে গেছে…