অমিত সাহা

দুঃখী প্রেম

দুঃখসমগ্রের আছে জানি

আকাশের উঠোনের ধান ।

পাখি এসে খেয়ে গেল কিছু,

রেখে গেল বিকল্প উড়ান !

গাছের পায়ের কাছে ঝুঁকে

সন্ধ্যালোক  অজানাই লাগে ।

পেঁচার বিস্ময় নিয়ে দেখি

নদীটি তারার জন্য জাগে !

জাগে …

জাগে…

রাত্রি ক্রমে গাঢ়…

দুঃখী প্রেম, বাঁক নিতে পারো !