মনিরুজ্জামান মিন্টু

মা

মায়ের মুখ ফেলে এ শহরে এসেছি বহুকাল,

মুখস্থ বিদ্যায় আমি এখনও তার পাঠশালায় ভর্তি হই

শিশুতোষ মন… নামতা পাঠ…ভুল বানান…

মায়ের মুখ থেকে শেখা প্রথম বর্ণমালা।

প্রতিরাতে বাবা আমার সময়ে-সংগীতে

নদী আর সূর্যের বয়স হিসাব কষেন,

আমি বালুচরে প্রতিউত্তরে তাদের পত্রখানি রচনা করি।

আর মরা নদীতে স্বপ্নের রন্ধনকালে মা-আমার

রঙ বে-রঙের প্রদীপ জ্বেলে,

নিঃশব্দ ছায়াপথ দেখায়…