অর্ঘ্য মণ্ডল

পারলৌকিক

জীবন লৌকিক গতি। অগত্যাই প্রকটিত হয়ে

এসেছ প্রসন্নকাল—তাকে বিপর্যয়ে মহীয়সী

নদীর রাক্ষসী তীরে নিকটস্থ ঘূর্ণিবেদনার

অবিকল মুখাকার, অবিকল নিরন্তর ক্রীড়া

বিপরীতার্থের মতো শব্দপার্শ্বে ঘনিষ্ঠ বিদ্বেষী

লীলারুচি ভর করে এ সহগলগন-প্রক্রিয়ায়

ইতিহাস ডাকে আর ভবিষ্যৎ ডাকে—আয়, আয়