স্বপ্ননীল
লালমাটিয়া
ও লালমাটিয়া-
তুমিও ফোট বৌ কথাকও ডাকে।
বাহারি খোঁপায় রেখো মেঠোফুলের নাম
সিলসিলাইয়া হেঁটে যাও ধামসা গানের তালে
শালের বনের ধারে নদীতে মাছ নামে ছুঁয়ে ফেলো তাকে
যে তোমায় লালমাটিয়া বলে ডাকে।
যে তোমার কোঁচড়ে দুহাত ভরে রাখে স্বপ্ন
যে তোমার ফরাস ফরাস চোখে
এঁকেদেয় এই লালমাটিয়ার মাঠ
এঁকেদেয় এই লালমাটিয়ার মেঘ
এঁকেদেয় এই লালমাটিয়ার গান
তোমার লালমাটিয়া নামে তুমি ফসল হয়ে ওঠো।
কিন্তু সে একদিন এসে দেখলো
লালমাটিয়া
তুমি ঘুমিয়ে পড়েছো ভীষণ
ফরাস ফুলে ছেয়ে গেছে বুক
তুমি কী ভীষণ ভালোবাসা হয়ে গেছো আজ
যার জন্য ঘুমিয়ে..চোখ খোলো.. দ্যাখো.. সে এসেছে
“লালমাটিয়া… লালমাটিয়া…এখনো ঘুমিয়ে আছো?
এখনো ঘুমিয়ে আছো তুমি?এই লালমাটিয়া…
একবার ফোটো তুমি সেই বৌ কথাকও ডাকে!”