অভিমন্যু মাহাত

মা

মায়ের মত রাগ তোমার চোখেই দেখেছি। যার শেষ কখনো আছে? হলুদ একপাতা জুড়ে শীতভূমির কাল। মাটির ঘরে লাল মোরগ বাঁধা। সেখানেই  দীর্ঘ বসবাস যত রাগ আর কিশলয়তার ছায়া। একটি বলের সঙ্গে ৬৪ বছর পার করে এল মা। মুঠোয় বাঁধা বাবার ছৌ-ঝুমুরের তাল। একটি কনুই থেকে ঝড় আসে। তবু ধুলো শেষ হয় না। ধুলো মাখা পায়ে ক্রমাগত জল- ডাঙায় হেঁটে বেড়ায়। প্রথমী মাহাতর পর, হে প্রিয়, তোমাকেই ‘মা’ ডাক দিয়েছি।  এই কুলাঙ্গারকে তুমি ছেলের স্বীকৃতি  দিলে না। যে ঝুমুর গানে মা দরজা খোলে, আজ তার কি হল?