শান্তনু পাত্র
শয়ন
যতবার তোমাকে দেখে আপ্লুত হয়েছি
শিরায় শিরায়
অবিকল বুদ্ধপূর্ণিমা।
২
অনুভব থেকে মুছে দিলে, কুণ্ডলী
অন্তিম শ্বাস বুকে নিয়ে
ফুলের দিকে ছুটে যায়, আত্মা-পুরুষ
আহত ভূমির উপর, সঙ্গিনী
গুমরে গুমরে কাঁদে।
৩
আমি যতবার আসি
হাতির দাঁতের মতো
অন্তহীন সৌন্দর্যের পিঠে
মাহুতের ভয় শুয়ে থাকে।